Important Announcement
বিসমিল্লাহির রহমানির রহিম
সভাপতি, ফসিয়ার রহমান মহিলা কলেজ
Wednesday, June 3, 2026 at 08:08 PM
এই কলেজের শিক্ষার্থীরা শুধু পাঠ্যজ্ঞান অর্জনেই সীমাবদ্ধ নয়; তারা যেন দেশপ্রেম, মানবিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের নেতৃত্ব দিতে পারে, সে লক্ষ্যেই আমাদের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আমি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফসিয়ার রহমান মহিলা কলেজ শিক্ষার উৎকর্ষতা অর্জনের মাধ্যমে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
সকলের সার্বিক মঙ্গল ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।